উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা পদে দারুণ একটি সরকারি চাকরির সার্কুলার চলমান রয়েছে। যুব উন্নয়নের এই সার্কুলারে মোট পদ রয়েছে ২৪৮টি।
- পদের নাম সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- সরকারি রাজস্বখাতের চাকরি।
- উপজেলা পর্যায়ে নিয়োগ হয়।
- প্রমোশন আছে।
- গ্রেড – ১১ তম
- আবেদন করার যোগ্যতা: অনার্স বা সমমান।
- আবেদন করা লাস্ট ডেট: ২৩ জুন ২০২৬।
- চাকরির আবেদন করার ঠিকানা: http://www.dyd.gov.bd/
- আরো দেখুন: ইউনিয়ন সমাজকর্মী পদের নতুন সার্কুলার
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২৪২ টি পদের সার্কুলার নিচে থেকে পড়ুন:
যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো:
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার)
- আরো পড়ুন: ৩৭টি পদে পানি সম্পদের নতুন সার্কুলার
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাজ:
উপজেলা পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যুব ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা। যুবকদের বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা এবং তাদের স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করা। মাঠপর্যায়ে যুব সংগঠনগুলোর কার্যক্রম তদারকি করা এবং সরকারি যুব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা।
সুবিধা:
১১তম গ্রেডের সম্মানজনক চাকরি। সরাসরি মাঠপর্যায়ের যুবসমাজের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার দারুণ সুযোগ রয়েছে। এই পদে কাজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজের ব্যাপক বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়, যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে অত্যন্ত সহায়ক।
যুব উন্নয়ন কর্মকর্তা পদের অসুবিধা:
মাঠপর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যুবকদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে হয় বলে রোদে-বৃষ্টিতে প্রচুর ফিল্ড ভিজিট বা ঘোরাঘুরি করতে হয়। ঋণ বিতরণ ও সময়মতো তা আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করার ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকতে পারে।
গ্রেড ও বেতন: গ্রেড-১১, বেতন: ১২,৫০০-৩০,২৩০/-
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- পদ সংখ্যা: ২৪২টি (দুইশত বিয়াল্লিশ)
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
- বয়সসীমা: ২৩ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর (এই পদের জন্য সাধারণ ও কোটা সবার বয়সসীমা ১৮-৩২ বছর নির্ধারণ করা হয়েছে)।
- আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ৩১ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৩ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টায়।
যারা ইতিপূর্বে ১৬ নভেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদনই কার্যকর থাকবে।