২৩ পদে স্কাউট সহকারী পরিচালক সরকারি চাকরির সার্কুলার সম্পূর্ণ PDF নিচে দেখুন:
২৩ পদে স্কাউট সহকারী পরিচালক ও প্রোগ্রামর সার্কুলারের তথ্য:
- আবেদন শুরু: ২০ আগষ্ট
- আবেদন শেষ হবে: ১৭ সেপ্টেম্বর
- পদের সংখ্যা মোট: ২৩টি।
- গ্রেড: ৯ম গ্রেড বা ১ম শ্রেণির চাকরি
- আবেদন ফি: ৫১৫ টাকা।
- আবেদন করার ঠিকানা:
https://erecruitment.bcc.gov.bd/
- আরো দেখুন: অডিটর নিয়োগ ৩৭৮ পদের PDF সার্কুলার
স্কাউট সহকারি পরিচালক পদে ২২টি এবং স্কাউট সহকারি প্রোগামার পদে ১টি মোট ২৩ পদে সরকারি চাকরির সার্কুলার।
তবে ২টিই ৯ম গ্রেডের বেস্ট একটি সরকারি চাকরি।
যারা ৯ম গ্রেডের বা ১ম শ্রেণির অন্তত একটি চাকরিতে জয়েন করতে চান,ম তাদের জন্য এটি বেস্ট সুযোগ বলে আমি মনে করি।
স্কাউট সহকারী পরিচালক পদে চাকরি আদ্যপান্ত:
বাংলাদেশ স্কাউটস-এর সহকারী পরিচালক (Assistant Director) এবং সহকারী প্রোগ্রামার (Assistant Programmer) দুটিই বাংলাদেশ সরকারের ৯ম গ্রেডের চাকরি।
বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) সম্মানজনক ক্যাডার-সমমান/প্রথম শ্রেণীর কর্মকর্তা পদ।
বেতন ও স্কেল:
- মূল বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
- প্রারম্ভিক ভাতা: প্রথম যোগদানে মূল বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা যুক্ত হয়ে শুরুতে সর্বমোট প্রায় ৩৫,০০০ – ৪০,০০০+ টাকা (পোস্টিং এলাকা অনুযায়ী) মূল স্কেল অনুযায়ী তোলা যায়।
১. স্কাউট সহকারী পরিচালক (Assistant Director):
প্রশাসনিক ক্ষমতা ও মর্যাদা: পদটি মূলত প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত।
জেলা, অঞ্চল বা জাতীয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা ও ট্রেনিং তদারকির মূল দায়িত্বে থাকা যায়।
অফিসিয়াল ট্যুর ও ডিউটি ভ্যালিডেশন: স্কাউটস প্রোগ্রাম, জাম্বুরি, ক্যাম্পুরি ও ট্রেনিং উপলক্ষ্যে দেশজুড়ে প্রচুর সরকারি ট্যুর করার সুযোগ।
আন্তর্জাতিক এক্সপোজার: বিশ্ব স্কাউট জাম্বুরি বা আন্তর্জাতিক স্কাউটিং কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দল বা স্কাউট লিডার হিসেবে বিদেশে যাওয়া।
সামাজিক নেটওয়ার্কিং: প্রশাসন, শিক্ষা ও বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি কাজ করার সুবিধা।
২. সহকারী প্রোগ্রামার (Assistant Programmer):
প্রযুক্তিগত নেতৃত্ব: বাংলাদেশ স্কাউটস-এর আইটি অবকাঠামো, মেম্বারশিপ ডাটাবেজ, অনলাইন পোর্টাল, ওয়েব অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রধান কারিগর।
প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট: সরকারি সেক্টরে আইটি প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জিত হয়। আধুনিক ডাটাবেজ, আইসিটি প্রজেক্ট ডিজাইন ও অটোমেশনের কাজে অভিজ্ঞতা তৈরি হয় যা পরবর্তীতে অন্যান্য আইটি সেক্টরেও কাজে দেয়।
কাজের পরিবেশ: প্রশাসনিক দৌড়াদৌড়ির চেয়ে অফিসের নিজস্ব আইটি ল্যাব বা আইটি নির্ভর শান্ত ও সৃজনশীল কাজের পরিবেশ পাওয়া যায়।
আবাসন ও পরিবহন: পদমর্যাদা ও কোয়ার্টার খালি থাকা সাপেক্ষে সরকারি বাসস্থান/কোয়ার্টার সুবিধা বা সরকারি হারে বাড়ি ভাড়া ভাতা।
উৎসব ও অন্যান্য ভাতা: বছরের ২টি মূল উৎসব ভাতা (ঈদের বোনাস), নববর্ষ ভাতা (বৈশাখী ভাতা) এবং বাৎসরিক ইনক্রিমেন্ট (৫%)।
অবসর ও পেনশন: অর্জিত ছুটি নগদায়ন, জিওবি গ্র্যাচুইটি ও পূর্ণাঙ্গ পেনশন সুবিধা।
পদোন্নতি: অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী পদগুলোতে (যেমন: উপ-পরিচালক বা সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট/প্রোগামার পদে) পদোন্নতির সুযোগ।