স্পেশাল সিকিউরিটি ফোর্স জব সার্কুলার ২০২৬ (Deadline: 5July 2026)

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স জব সার্কুলার প্রকাশিত হয়েছে। ৭টি ক্যাটাগরির বিভিন্ন পদে ১৩ জন লোক নিয়োগ দেওয়া হবে।

  • আবেদন শুরু: ১৫জুন।
  • আবেদন শেষ: ০৫ জুলাই।

নিচের স্পেশাল সিকিউরিটি ফোর্স জব সার্কুলার এর PDF দেওয়া হল:

নিচে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সকল পদের সুবিধা, বেতন ভাতা ও কাজ নিয়ে আলোচনা করা হলো:

  • ১. উচ্চমান সহকারী (গ্রেড-১৩)
  • প্রধান কাজ: অফিসের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মূল দায়িত্ব এদের। বিভিন্ন ফাইল ও নথি মেইনটেইন করা, অধস্তন কর্মচারীদের কাজ তদারকি করা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনাবলী বাস্তবায়ন করা এদের কাজ।
  • সুবিধা: এটি তদারকিমূলক (Supervisory) পদ হওয়ায় অফিসে সম্মান ও গুরুত্ব অনেক বেশি।
  • কাজের অভিজ্ঞতা বাড়লে দ্রুত উচ্চতর পদে প্রমোশন পাওয়ার চমৎকার সুযোগ থাকে।

২. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

  • প্রধান কাজ: উর্ধ্বতন কর্মকর্তারা মুখে মুখে যে নির্দেশনা বা বক্তব্য দেন, তা দ্রুত ‘সাঁটলিপি’ বা Shorthand-এর মাধ্যমে কোড আকারে লিখে নেওয়া এবং পরবর্তীতে তা কম্পিউটারে টাইপ করে মূল ফাইল বা চিঠি প্রস্তুত করা।
  • সুবিধা: গ্রেড-১৩ এর টেকনিক্যাল পদ হওয়ায় স্কেল বেশ ভালো।
  • বড় স্যার বা কর্মকর্তাদের সাথে সরাসরি কাজ করার সুযোগ থাকে, যার ফলে অফিসের প্রশাসনিক খুঁটিনাটি খুব দ্রুত শেখা যায়।

৩. ড্রাফটসম্যান (গ্রেড-১৪)

  • প্রধান কাজ: মূলত নকশা বা ড্রয়িংয়ের কাজ। অফিসের বিভিন্ন প্রজেক্ট, পরিকল্পনা, ম্যাপ বা কারিগরি নকশাগুলো নিখুঁতভাবে তৈরি এবং তা ফাইল আকারে সংরক্ষণ করা এদের মূল দায়িত্ব।
  • সুবিধা: এটি একটি সম্পূর্ণ টেকনিক্যাল ও বিশেষায়িত (Specialized) পদ।
  • সাধারণ পদের চেয়ে এই পদে কাজের ক্ষেত্রে কাজের চাপ বা বাড়তি ঝামেলা অনেক কম থাকে।
  • নিজস্ব টেকনিক্যাল স্কিল দিন দিন উন্নত হয়।

৪. বাবুর্চি (গ্রেড-১৭)

  • প্রধান কাজ: দপ্তরের ডাইনিং, মেস বা কোয়ার্টারে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার রান্নার দায়িত্ব পালন করা।
  • রান্নার যাবতীয় জিনিসপত্র ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
  • সুবিধা: নির্দিষ্ট রুটিন মেনে কাজ করতে হয়।
  • রান্নার কাজে যাদের বাস্তব অভিজ্ঞতা ও ভালোবাসা আছে, তাদের জন্য এই পদে স্থায়ী সরকারি চাকরি পাওয়া এবং অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার দারুণ সুযোগ।

৫. মেস ওয়েটার (গ্রেড-১৭)

  • প্রধান কাজ: ডাইনিং বা মেসে খাবার টেবিলে কর্মকর্তাদের খাবার পরিবেশন (Serve) করা, অতিথিদের আপ্যায়ন করা এবং মেসের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করা।
  • সুবিধা: সরাসরি মানুষের সেবা করার কাজ। কাজের পরিবেশ সাধারণত বেশ ছিমছাম ও গোছানো হয়।
  • ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের ওপর যাদের অভিজ্ঞতা বা সার্টিফিকেট আছে, তাদের জন্য এটি ভালো একটি ক্যারিয়ার স্টার্ট।

৬. অফিস সহায়ক (গ্রেড-২০)

  • প্রধান কাজ: অফিসের এক শাখা থেকে অন্য শাখায় ফাইল, চিঠিপত্র বা নোটিশ আদান-প্রদান করা। কর্মকর্তাদের বসার জায়গা গুছিয়ে রাখা এবং দাপ্তরিক কাজে সাধারণ সাহায্য করা।
  • সুবিধা: কাজের মানসিক চাপ বা বড় কোনো জবাবদিহিতা থাকে না। নির্দিষ্ট ডিউটি শেষেই ফ্রি।
  • যারা পড়াশোনা চালু রেখে পরবর্তীতে বড় কোনো জবের ট্রাই করতে চান, তাদের জন্য এই পদটি বেশ আরামদায়ক।

৭. পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০)

  • প্রধান কাজ: পুরো অফিসের কক্ষসমূহ, বারান্দা, আসবাবপত্র এবং আশপাশের পরিবেশ নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা।
  • সুবিধা: কাজের পরিধি একদম নির্দিষ্ট। জটিল কোনো দাপ্তরিক ফাইলের ঝামেলা পোহাতে হয় না।
  • অষ্টম শ্রেণী পাসেই সরকারি চাকরির স্থায়ী নিরাপত্তা, পেনশন ও উৎসব ভাতার মতো সব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

এই পদগুলোর সামগ্রিক সুবিধা:

সরকারি নিয়ম অনুযায়ী এই প্রতিটি পদেই মূল বেতনের পাশাপাশি বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের জন্য শিক্ষা ভাতা পাবেন।

এছাড়াও বছরে ২টি উৎসব বোনাস (ঈদ/পূজা) ও বৈশাখী ভাতা নিশ্চিতভাবে পাওয়া যাবে।