৩৪ পদে কক্সবাজার জেলা ও উপজেলাতে চাকরির সার্কুলার দেখুন।
- আরো দেখুন: ৩৭৮ পদে অডিটর নিয়োগ সার্কুলার
- চাকরি ধরন: সরকারি
- আবেদেন যোগ্যতা: SSC, HSC
- বয়স: ১৮ থেকে ৩২ বছর।
- বিশেষ যোগ্যতা: শুধু মাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন।
- আবেদন শুরু: ১৭ আগষ্ট থেকে
- আবেদন শেষ হবে: ১ সেপ্টেম্বর থেকে
- তবে আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দেওয়া যাবে।
৩৪ পদে কক্সবাজার জেলা ও উপজেলার সরকারি চাকরির পদের নাম ও সুবিধা:
১. অফিস সহকারী-কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদের মোট পদসংখ্যা ১৫টি। পদটি জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডের (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৮৯০ টাকা)।
পদটিতে আবেদনের জন্য এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
২. হিসাব সহকারী
হিসাব সহকারী পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এটিও ১৬তম গ্রেডের (৯,৩০০ – ২২,৮৯০ টাকা) পদ।
প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং ও ডাটা এন্ট্রিতে দক্ষতা (বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০ শব্দ) থাকতে হবে।
৩. লাইব্রেরী সহকারী
এই পদের জন্য খালি পদ রয়েছে ১টি। বেতন স্কেল ১৬তম গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৮৯০ টাকা।
আবেদনের ন্যূনাতম যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি সমমান পাস।
এর পাশাপাশি কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৪. বেঞ্চ সহকারী
বেঞ্চ সহকারী পদের সংখ্যা ১টি। জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে (৯,৩০০ – ২২,৮৯০ টাকা) নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতায় এইচএসসি বা সমমানের পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা (টাইপিং গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ প্রতি মিনিট) নির্ধারণ করা হয়েছে।
চাকরির সুযোগ-সুবিধা
এগুলো জেলা ও উপজেলা প্রশাসনের অধীনে স্থায়ী সরকারি চাকরি। মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বছরে ২টি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা (ঈদ) সহ নববর্ষ ভাতা পাবেন।
এছাড়া সরকারি নিয়মানুযায়ী অর্জিত ছুটি, সার্ভিস বেনিফিট ও পরবর্তীতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুযোগ থাকবে।